আমাদের বিদ্যালয়
মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আগামীর স্বপ্ন নিয়ে আমাদের পথচলা।

প্রতিষ্ঠানের ইতিহাস
গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ২০১১ সালে গুজিয়া বাজার সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়। এলাকার শিশুদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা এক প্রতিষ্ঠানে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে এর কার্যক্রম শুরু হয়।
বর্তমানে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। প্রতিষ্ঠানের দুইটি ভবনে শ্রেণিকক্ষ, অফিস, লাইব্রেরি ও বিজ্ঞানাগার রয়েছে।
আমাদের লক্ষ্য
প্রতিটি শিক্ষার্থীকে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ শিক্ষাগত অগ্রগতি অর্জনে সহায়তা করা এবং শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখা।
ভবিষ্যৎ পরিকল্পনা
উপজেলার অন্যতম মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যেখানে শিক্ষার্থীরা ফলাফল ও চরিত্র উভয় দিকেই এগিয়ে থাকবে।
এক নজরে
- শিক্ষার্থী
- ৬২০+
- শিক্ষক ও কর্মচারী
- ২৬
- প্রতিষ্ঠাকাল
- ২০১১
- শ্রেণি
- প্লে – দশম
- শিফট
- প্রভাতি ও দিবা
- শিক্ষা বোর্ড
- রাজশাহী
